চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত প্রায় ২০০ প্রজাতির আম নিয়ে ৩ দিনের আম মেলা -২০২৬ উদ্বোধন করা হয়েছে| আজ বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| রপ্তানিযোগ্য আম উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলা আয়োজন করেছে| উদ্বোধনের পর অতিথিরা মেলার ষ্টলগুলো পরিদর্শণ করেন| মেলায় স্থাপিত ১৭টি ¯^টলের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘আমের জাত প্রদর্শণ’ স্টলটি দর্শনার্থীদেও আকর্ষণের কেন্দ্র হয়| এখানে রয়েছে প্রচলিত,মৌসুমী, লেট ভ্যারাইট,বারোমাসি,চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য ৪টি জাতের আম সহ দূস্প্রাপ্য, হারিয়ে যেতে বসা বিপুল প্রজাতির বিভিন্ন আকার,রং ও গন্ধের আমের সমাহার| প্রদর্শিত জাতগুলোর মধ্যে রয়েছে রাজ লক্ষণভোগ, ডকমাই, সুরমা গুটি,জিলাপি ক্যাড়া,ঝিণুক আ¤ি^না, যাদুভোগ, ব্যানানা ম্যাংগো, আপেল ম্যাংগো, রেড পালমার, ইটুআরটু, রেড আইভরি, ব্রুনাই কিং, কাজি পছন্দ, অষ্টিন,আড়িয়া,মোহনবাসি,ফজলি, রেড আইভরি, আলফানসো, চৌষা, কিউজাই,আরাজান,জালিয়াবান্ধা,মল্লিকা, তোতাপুরি, গুয়াণ কিং,বারি আম ৪,১১,১৩,১৪, উষাপন্নি, ছাব্বিশ হাজারি গুটি, কাটিমন,দারোগা ভোগ,বন ক্ষীরসা, মুর্শিদাবাদ গুটি, ইলামতি, পটল, আম্রপালি, শক্তিগুটি, জোহরি গুটি, ভারতী, গোপালভোগ, সুন্দরী গুটি, মিছরিকান্ত,শ্যামগুটি,বো¤^াই , শাহাীগুটি, খিরাসাভোগ,সুরমা ফজলী,গৌরমতি,গোলাপখাস,রুপাগুটি,ল্যাংড়া,শামিম গুটি, লক্ষণভোগ, বোগলাগুটি, ভুটভটি, হানিডিউ, চাংগাই, কিং অফ চাকাপাত, চাকাপাত, কালার ম্যাংগো, সুইট কাটিমন,মিটিংগোতা, কেইট, চন্দনগুটি, ঝিকুড়িগুটি,মেলাফনি,কিউজাত,সহবুল গুটি,কান্দিগড়, হায়াত গুটি, রুই মুড়া, সূর্যডিম, সুরভী,বো¤ে^ গুটি, বনসিরক,পাতের আড়া,বোগলা ঝাইল,গোলমা,লাভলি গুটি,আরজনি.ময়না, জামাই মুশি,মান্ডি,ইতামতি,স্প্যামী,কুশপাহাড়ী,দুধ¯^র,গোলাপ মাম,শালদা গুটি,জাদুজেম,¯^রবতি,দিল¯^াদ,চাষা বুলি,আ¤ি^না,ক্ষদি ক্ষীরসা, কালীভোগ,বোতাভোগ,বুলবুলি,ডাভাঙ্গা, সুলতানী সহ হরেক প্রজাতির আম| জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে মেলার আলোচনায় বক্তরা বলেন, এই মেলা নতুন প্রজন্মকে আম পরিচয় করিয়ে দেয়ার জন্য| এতে চাঁপাইনবাবগঞ্জের আমের ব্রান্ডিং হবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক| তিনি প্রক্রিয়াজাত আমের রপ্তানীর উপর জোর দেন| চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যাণতত্ব গবেষণা কেন্দ্রের (সাবেক আম গবেষণা কেন্দ্র) মূখ্য ˆবজ্ঞানিক কর্মকর্তা ও আম বিজ্ঞানী ড, শরফ উদ্দিন বলেন, জেলায় সাড়ে ৪ শত প্রজাতির আমের চাষ হচ্ছে| অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ ড.বিপ্লব কুমার মজুমদার,সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, কৃষি উদ্যোক্তা মুনজের মানিক প্রমুখ|
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
June 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জে ২০০ প্রজাতির আম নিয়ে ৩ দিনের আম মেলা
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026