রবিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 06, 2026
June 15, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

Published: June 15, 2026 at 12:01 PM
গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

 গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল হামিদ, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, এনজিও প্রতিনিধি সাংবাদিক ইয়াহিয়া খান রুবেলসহ অন্যরা। সভায় তামাকজাত পণ্য বিক্রয় সেবন বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।