গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে “তুমিই বাংলাদেশ” একটি ¯ে^চ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়| রহনপুর ইউনিয়নের শাহজামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়াম প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়| কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়| পরে শাহজামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়ামে কাজিগ্রাম ফুটবল দল বনাম তুমিই বাংলাদেশ ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়| এসময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সাহবুব হাসান, উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন এর প্রধান সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো: তৌহিদ সারোয়ার, মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মো. গোলাম সারোয়ার ও ক্রীড়া সংগঠক ফিরোজ কবির| এসময় তুমিই বাংলাদেশ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন| বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও সুন্দর ভবিষ্যৎ ধ্বংসের মূল কারণ| এর গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে আমাদের সম্মিলিত সচেতনতা ও কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে| "মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন” এই হোক আমাদের অঙ্গীকার| শেষে তুমিই বাংলাদেশের পক্ষ থেকে কাজিগ্রাম ক্রীড়া সংঘকে খেলার বল, এঙ্কেল্ট ও অন্যান্য খেলার সামগ্রী উপহার দেওয়া হয়|
শিরোনাম
হাইব্রিড মডেলেই হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
সাফে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, বসুন্ধরা কিংসের ৭
নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে পিসিবি
রেকর্ড বইয়ে ভারতীয় ব্যাটার
১৫০ টাকায় মিলত বাঘ শিকারের অনুমতি, ডলারের আশায় বিদেশিদের জঙ্গল খুলে দিয়েছিল ভারত
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
চীনে ধাক্কা, যে আশায় ভারতে আসছে ব্রিটিশ অভিজাত স্কুলগুলো
‘যুদ্ধবিরতি’র পরও গাজায় ১৪ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা
ফ্রান্সজুড়ে আবারও বিক্ষোভের প্রস্তুতি
জর্ডানে গির্জায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮
Printed on: October 24, 2026
June 13, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও ফুটবল ম্যাচ
সর্বশেষ খবর
হাইব্রিড মডেলেই হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
Oct 24, 2026
নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে পিসিবি
Oct 24, 2026
রেকর্ড বইয়ে ভারতীয় ব্যাটার
Oct 24, 2026