বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
June 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার

Published: June 11, 2026 at 12:09 PM
চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ১১ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় ১৫ ও ১৪ বছরের দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ| স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া এলাকায় ঘটনাটি ঘটে| ওই শিশু খড়ি কুড়োতে বাড়ির পেছনে গেলে ‘সে আম পেড়েছে’ অভিযোগে একই এলাকার দুই কিশোর তাকে ব্লাকমেইল করে পালাক্রমে ধর্ষণ করে| পরে শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি পরিবারকে জানালে পরিবার  পুলিশে অভিযোগ করে| সদর থানার ওসি একরামুল হোসাইন বলেন, গতকাল দিবাগত গভীর রাতে মেয়েটির মা এ ঘটনায় থানায় গণধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতণ দমন আইনের ৯(৩) ধারায় মামলা করেন| মামলার পর পুলিশ আজ ভোররাতে আসামীদের গ্রেপ্তার করে| দুপুরে তাদের আদালতে পাঠানো হয়| এদিকে আজই নির্যাতিত শিশুটির আদালতে ২২ ধারায় জবানবন্দী গ্রহণ ও মেডিক্যাল টেষ্ট সম্পন্ন হয়েছে| মামলার তদন্ত চলছে বলেও জানান ওসি একরামুল|