নাচোল উপজেলায় বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানের মালামালবাহী একটি ভটভটি উল্টে এর চালক আনজারুল ইসলাম নিহত হয়েছেন| তিনি জেলার সদর উপজেলার লালাপাড়া গ্রামের মো.আবুর ছেলে| স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার ফিল্ডের হাট এলাকার মেসার্স ভাই ভাই মুদি ষ্টোর এর মালামাল নাচোল এলাকায় ডেলিভারি করে চাঁপাইনবাবগঞ্জ সদরে ফেরার পথে দূর্ঘটনায় পড়ে ভটভটি গাড়িটি| নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি নামক স্থানে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে তালগাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়| এ সময় ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন এর চালক আনজারুল| তবে তাঁর সাথে থাকা ডেলিভারি ম্যান রক্ষা পান| নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে| এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা
রিয়াদসহ সৌদির বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি ৪টি
প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা
সংসদের চতুর্থ অধিবেশন শুরু কাল
সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা: ইসি
Printed on: November 08, 2026
June 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
নাচোলে ভটভটি উল্টে চালক নিহত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
Nov 08, 2026
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026