বুধবার ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী পদ্মার চরে ১,২০০ মানুষ ও ২০০ গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা নাচোলে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে নিখোঁজ শিশুর মরদেহ ২৩ ঘণ্টা পর উদ্ধার মেসিদের স্বপ্নভঙ্গ, মন ভেঙেছে পরীমণি ভক্তদেরও দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান চালু হলো হ্যালো ডিসি অ্যাপ এক ক্লিকেই মিলবে জেলা বরবাদ টিমের নতুন সিনেমার নাম কি নিঃস্ব? ককরোচ পার্টির আন্দোলনে আটক স্বরার স্বামী ফাহাদ আহমেদ, বলিউড তারকাদের প্রতিবাদ আজ স্বাস্থ্যকর খাবারের প্রবেশ নিষেধ, শুধুই পেটের উৎসবের দিন যে দেশ এখনও ফুটবল খেলে না
Printed on: July 22, 2026
June 10, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মাদক সংক্রান্ত বিষয়ের জেরে শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮-১০ জন

Published: June 10, 2026 at 02:28 PM
মাদক সংক্রান্ত বিষয়ের জেরে শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮-১০ জন

চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইব্রাহিম আলী (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পাথইলাপাড়ার শওকত আলীর ছেলে। শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম স্থানীয়দের বরাতে বলেন- শুনেছি একটি সালিশকে কেন্দ্র করে দুর্লভপুর গ্রামের খাড়োপাড়া ও পাথইলাপাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাথইলাপাড়ার ইব্রাহিম নামের একজন মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেনÑ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে আজ বুধবার বেলা ১১টার দিকে মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে, ইব্রাহিম আলী নামের একজন গুরুতর আহত হলে আত্মীয়স্বজন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন- সংঘর্ষে সইবুর রহমানের ছেলে মো. মনিরুল ইসলামসহ আরো কয়েকজন আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেছেন বলে জানা যায়।  এদিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন- এ ঘটনায় এজন নিহত ও ৮ থেকে ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।