চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা পদক বিতর্ক ও কুইজ (বাংলা) প্রতিযোগিতায় পাঁচ সদস্যের একটি দল অংশগ্রহই করে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছেন। গত মঙ্গলবার রাজশাহীতে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয়ের দলটি বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করে। জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা হলেন পঞ্চম শ্রেণির জারিন আফরোজ সিফা, জারিফা মাকনুন আমিন, আইমান কানিতা, মোছা. তাফলিমা স্নেহা এবং তৃতীয় শ্রেণীর মালিহা মোস্তারি রোজা। এদিকে, প্রাথমিক শিক্ষা পদক কুইজ (বাংলা) প্রতিযোগিতায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আইমান কানিতা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। বিদ্যালয়টির সাফল্যের ধারাবাহিকতায় গতবছর কুইজ (ইংরেজি) প্রতিযোগিতায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুসরাত খানম জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছিলেন। এছাড়াও গল্পবলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাহি বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান এবং দেশ গানে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মালিহা মসতারি রোজা তৃতীয় স্থান অধিকার করেছে। সাম্প্রতিক এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধান শিক্ষক লতিফা হকের দক্ষ নেতৃত্ব, আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষকদের নিরলস পরিশ্রমের ফলেই বিদ্যালয়টি ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করছে। প্রধান শিক্ষক লতিফা হক বলেন, “শিক্ষার্থীদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। জাতীয় পর্যায়েও তারা সেরার মুকুট অর্জন করবে বলে আমরা আশাবাদী।”বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও সফলতা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
June 10, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026