চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর বর্জ্য বিষয়ক আচরণ পরিবর্তন কার্যধারা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌরসভার সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জানানো হয়, বাসাবাড়িতেই বর্জ্য পৃথকীকরণের জন্য পৌরসভা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ২নং ওয়ার্ডের প্রফেসরপাড়া, শান্তিবাগসহ আশপাশের এলাকার বাসাবাড়ি থেকে পৌরসভার পক্ষে এসডিসি এগ্রো লিমিটেডের কর্মীরা পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করছেন। এই কার্যক্রমকে বেগবান করতে পৌরবাসীর বর্জ্য বিষয়ক আচরণ পরিবর্তন কার্যধারা প্রণয়নের লক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। পর্যায়ক্রমে সমগ্র পৌর এলাকায় এ কার্যক্রম বিস্তৃত করা হবে। পৌরসভাকে ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম সফল করতে সকল পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। কর্মশালায় উপস্থিত ছিলেনÑ পৌর নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব ও প্রশাসনিক কর্মকর্তা মো. নূরে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি : একলাফে আক্রান্ত ৪৯ জন
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নেফাজ উদ্দীনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন
প্রতারণার অভিযোগ সেলেনা গোমেজের বিরুদ্ধে
আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি
কেমন আছেন জুনিয়র এনটিআর
আসিয়ান অঞ্চলে ফিফার টুর্নামেন্টে সরাসরি জায়গা পেল বাংলাদেশ
শরিয়তপুরের হত্যা ও বিস্ফোরক মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার
প্রয়াস হসপিটালে চালু হলো চক্ষু বিভাগ
আলী আশরাফ বাবুর জানাজা সম্পন্ন
দেশে হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু
Printed on: August 15, 2026
June 10, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর বর্জ্য বিষয়ক কর্মশালা
সর্বশেষ খবর
প্রতারণার অভিযোগ সেলেনা গোমেজের বিরুদ্ধে
Aug 14, 2026
আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি
Aug 14, 2026
কেমন আছেন জুনিয়র এনটিআর
Aug 14, 2026