উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোঃ মুসা জঙ্গী| জেলা প্রশাসক তার বক্তব্যে জানান, গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে| এ প্রশিক্ষণের মাধ্যমে তারা গ্রাম আদালত আইন-২০০৬ সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জন করবেন এবং উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি করবেন| তিনি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম নিয়মিত মনিটরিংয়ের ওপরও গুরুত্বারোপ করেন| আমাদের দেশে দিনদিন আদালতে মামলা বাড়তেই আছে কিন্তু সমাধান খুব কম হচ্ছে| তাই আদালতে মামলা করার আগে স্থানীয় পর্যায়ে নিস্পত্তি করার চেষ্টা করতে হবে| এক্ষেত্রে গ&ৰাম আদালত কার্যকরী ভূমিকা পালন করে| গ&ৰাম আদালতে খুব সহজেই মামলা দ্রুত নিস্পত্তির সুযোগ থাকে| অন্যক্ষেত্রে কোর্টের মামলা গুলো নিস্পত্তি করতে দেরী হয়ে যায়| গ&ৰাম আদালতকে আরো গতিশীল করতে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের ভূমিকা রাখতে হবে| প্রশিক্ষণে স্থানীয় সরকারের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ বলেন, গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন| তাদের আরও দক্ষ করে গড়ে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে| প্রশিক্ষণে গ্রাম আদালতের বিচার কার্যক্রম পরিচালনা, মামলার গ্রহণযোগ্যতা, গ্রাম আদালত আইন-২০০৬, সংশোধিত আইন-২০২৪ এবং গ্রাম আদালত বিধিমালা-২০১৬ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়| প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাহিদা আখতার, সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী কমিশনার (স্থানীয় সরকার) এ মোঃ সাব্বির আহমেদ রোবেল| এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তাসহ মোট ২৬ জন অংশগ্রহণ করেন|
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত
একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
June 10, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সর্বশেষ খবর
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Sep 24, 2026