বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
June 09, 2026
নাচোল
নাচোল

নাচোলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Published: June 09, 2026 at 12:12 PM
নাচোলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নেজামপুর রেলওয়ে ষ্টেশন সংলগ্ন এলাকা থেকে, অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)| স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে একটি ট্রেন এলাকা অতিক্রম করার সময় ট্রেনের টিটির নজরে ওই মরদেহ আসলে তিনি রেলওয়ের লোকজনকে বিষয়টি জানান| পরে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সকাল ১১টার দিকে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়| এর আগে পুলিশ জানায়, মরদেহের গলায় আঁচড়ের চিহ্ন ও পাশে কিছু কাপড় পাওয়া গেছে যা ওই নারীর বলে ধারণা করা হচ্ছে| পরে দুপুরে জিআরপি চাঁপাইনবাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ উপপরিদর্শক-এসআই আশীষ সরকার বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে| সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ফরেনসিক দল এ ঘটনায় তদন্ত এবং মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে|