বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
April 20, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারতীয় দুটি মহিষ জব্দ বিজিবির

Published: April 20, 2026 at 06:54 PM
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারতীয় দুটি মহিষ জব্দ বিজিবির

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারতীয় দুটি মহিষ জব্দ বিজিবির


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারতীয় দুটি মহিষ জব্দ করেছে বিজিবি। সোমবার ভোররাতে বিভীষণ এলাকার জোড়াব্রিজ নামক স্থান থেকে মহিষ দুটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। 

১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে বিভীষণ বিওপির টহল কমান্ডার সুবেদার আইয়ুব আলীর নেতৃত্বে বিজিবির একটি টহলদল জোড়াব্রিজ এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুটি মহিষ জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ মহিষ দুটি শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তে গরু, মাদক, পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।