চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে ১ হাজার অসহায় মানুষের চোখের লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে| আজ সকালে শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর শাহনেয়ামতুল্লাহ ইয়াতিমখানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সভাপতি ডা. ময়েজ উদ্দিন| বিশেষ অতিথি ছিলেন নবাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন| ¯^াগত বক্তব্য দেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন| ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সহযোগিতায় এ চক্ষু ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা, রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে| চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন জানান, রোগীদের অপারেশন, ওষুধ, চিকিৎসাকালীন থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ বহন করবে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি| দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের ৯ জনের মেডিকেল টিম ক্যাম্পে চিকিৎসা প্রদান করছেন| চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, ১০০ জন করে পর্যায়ক্রমে রোগীদের অপারেশন করা হবে| সমাজের যারা অর্থের অভাবে চোখের অপারেশন করতে পারছে না মূলত এটি অনেক বড় উপকার এ অসহায় মানুষদের জন্য জানান ঢাকাস্থ | দরিদ্র অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে নিঃ¯^ার্থভাবে কাজ করছেন| চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
June 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026