রবিবার ০৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 07, 2026
June 07, 2026
খেলাধুলা
খেলাধুলা

সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক তামিম

Published: June 07, 2026 at 02:59 PM
সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক তামিম


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল (ক্যাটাগরি ২)। যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের মধ্যে জনপ্রিয়তায় সবচেয়ে বেশি এগিয়ে তিনি। ভোট ব্যালটেও সেই ছাপ পড়ল। এই ক্যাটাগরিতে মোট ভোটারের সংখ্যা ৭৬। ভোট দিয়েছেন ৭৪ জন। তামিম মাত্র ১ ভোট পাননি। বিসিবির ২৫ পরিচালনা পর্ষদের মধ্যে কেবল ১৫টি পদের জন্য ভোট গ্রহণ হয়েছে আজ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে।