রবিবার ০৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 07, 2026
June 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : আটক ৮

Published: June 07, 2026 at 02:43 PM
পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : আটক ৮


 

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানসহ ওয়ারেন্ট তামিল ও নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে সদর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আহাদ, মোসা. শারমিন, শ্রী লক্ষন হালদার, আহসান হাবিব, মো. তাসলিমুল সুলতান ওরফে তন্ময়, মো. আসিফ ইকবাল তামিম, মো. শাহাজাহান সিরাজ ও মো. জুনাইদ ওরফে ইমন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ জনকে ২ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে ২ দিনের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। অন্য ৭ জনের মধ্যে ২ জনের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং ৫ জনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।