রবিবার ০৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 07, 2026
June 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

Published: June 07, 2026 at 02:43 PM
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

 

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

তিনি তার বক্তব্যে জেলা প্রশাসকের কার্যালয় ও এর আশপাশের এলাকাকে ধূমপানমুক্ত ঘোষণা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে বলেন- প্রতিদিন মোবাইল কোর্টে যাওয়ার সময় প্রথমেই জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশে মোবাইল কোর্ট করতে হবে। তিনি শিক্ষা অফিসারদের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক বা ধূমপানবিরোধী যেসব কমিটি রয়েছে, সেসব কমিটিকে সক্রিয় করতে হবে। কমিটিগুলোর নিয়মিত সভা করতে হবে। নতুন প্রজন্মকে অর্থাৎ আজকে যারা ছাত্র-ছাত্রী, তাদেরকে তামাক ও মাদক সম্পর্কে সচেতন করতে হবে। তাদেরকে যদি সচেতন করতে না পারি তাহলে তারা ভবিষ্যতে বিপথে চলে যেতে পারে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা মাদক বা তামাক থেকে দূরে থাকবে। মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থাকবে, পড়াশোনার কাজে যেটুকু প্রয়োজন শুধু সেটুকই ব্যবহার করবে।

তিনি বলেন, আমাদের ধর্মে আছে যে জিনিস খেলে বা সেবন করলে নেশা হয়, সেসব জিনিসই হারাম। কাজেই মাদক বা তামাক থেকে তোমাদের দূরে থাকতে হবে, তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে। তামাক ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল ওদুদ, বাংলাদেশে তামাকবিরোধী জোটের চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি আব্দুর রহিম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন- হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র তাউসিফ হোসেন ও গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র মুশফিকুর রহমান। কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তামাকমুক্ত দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছেÑ ‘প্রলোভনের মুখোশ উন্মচোন করি-তামাক ও নিকটিনের আসক্তি প্রতিরোধ করি