রবিবার ০৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 07, 2026
June 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে বিষধর সাপে কেটে যুবকের মৃত্যু

Published: June 07, 2026 at 02:31 PM
শিবগঞ্জে বিষধর সাপে কেটে যুবকের মৃত্যু

 

 

শিবগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে আব্দুল আলিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শিবগঞ্জ পৌরএলাকার পিঠালিতলা মহল্লার আব্দুল মালেকের ছেলে। পরিবার পুলিশ সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে প্রায় কিলোমিটার দূরে পুঁঠিমারি বিল এলাকার একটি আমবাগানে কাজে যান আলিম। এসময় বামপায়ে  বিষাক্ত সাপে কামড় দিলে  তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক আলিমকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনরচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলেও জানান তিনি।