সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় আন্দোলন শেষে মোদিবিরোধী পোস্টদাতাদের নজরদারিতে দিল্লি পুলিশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা ও অনুদান বাড়াল সরকার, কার্যকর ১ জুলাই থেকে রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের জন্য ইসির চিঠি হৃদয়-সাকিবের নৈপুণ্যে জাফনা কিংসের বড় জয় অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চমক জাকের ও মুশফিক হাসান
Printed on: July 27, 2026
June 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

পুলিশের চেষ্টায় হারানো মোবাইল ফিরে পেলেন ২৩ জন

Published: June 07, 2026 at 02:44 PM
পুলিশের চেষ্টায় হারানো মোবাইল ফিরে পেলেন ২৩ জন

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় গত মে মাসে হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজ হাতে উদ্ধারকৃত এই ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন। মোবাইল ফোনগুলোর মধ্যে সদর থানার এএসআই আব্দুল মোতালেব উদ্ধার করেন ১৮টি, নাচোল থানার এএসআই ফরহাদ হোসেন ৩টি, শিবগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম ২টি ফোন উদ্ধার করেন। পুলিশ সুপারের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়েছে।