বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে এই ম্যাচে দর্শকদের সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসিকে মাঠে দেখা যায়নি। পেশির ইনজুরিতর কারণে পুরো ম্যাচজুড়েই বেঞ্চে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবু তাকে ছাড়াই দাপুটে ফুটবল খেলেছে লিওনেল স্কালোনির দল। টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে ২-০ গোলের জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৩৭ মিনিট পর্যন্ত। বক্সের ভেতর নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। স্পট কিক থেকে নির্ভুল শটে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেস। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্কালোনির শিষ্যরা। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিমিওনে। লাউতারোর চমৎকার পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন অ্যাতলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। দ্বিতীয় গোলের পর একাধিক পরিবর্তন আনেন কোচ স্কালোনি। তবে পুরো ম্যাচেই বিশ্রামে রাখা হয় মেসিকে। গত ২৫ মে ইন্টার মায়ামির হয়ে ম্যাচ খেলতে গিয়ে সামান্য চোট পেয়েছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা। সেই চোট কাটিয়ে ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছেন তিনি। আগামী ১৬ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। তার আগে ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে স্কালোনির দল।
শিরোনাম
সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক তামিম
পুলিশের চেষ্টায় হারানো মোবাইল ফিরে পেলেন ২৩ জন
পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : আটক ৮
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন
পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মানববন্ধন
শিবগঞ্জে বিষধর সাপে কেটে যুবকের মৃত্যু
নাচোলে নবাগত ইউএনও প্রিয়াংকা দাসের যোগদান
মেসিহীন আর্জেন্টিনার জয়, জ্বলে উঠলেন লাউতারো-সিমিওনে
তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জার্মানি-ইংল্যান্ডের জয়, পর্তুগাল ম্যাচে হাতাহাতি
Printed on: June 07, 2026
June 07, 2026
খেলাধুলা
মেসিহীন আর্জেন্টিনার জয়, জ্বলে উঠলেন লাউতারো-সিমিওনে
সর্বশেষ খবর
সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক তামিম
Jun 07, 2026
পুলিশের চেষ্টায় হারানো মোবাইল ফিরে পেলেন ২৩ জন
Jun 07, 2026
পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : আটক ৮
Jun 07, 2026
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন
Jun 07, 2026