বুধবার ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী পদ্মার চরে ১,২০০ মানুষ ও ২০০ গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা নাচোলে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে নিখোঁজ শিশুর মরদেহ ২৩ ঘণ্টা পর উদ্ধার মেসিদের স্বপ্নভঙ্গ, মন ভেঙেছে পরীমণি ভক্তদেরও দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান চালু হলো হ্যালো ডিসি অ্যাপ এক ক্লিকেই মিলবে জেলা বরবাদ টিমের নতুন সিনেমার নাম কি নিঃস্ব? ককরোচ পার্টির আন্দোলনে আটক স্বরার স্বামী ফাহাদ আহমেদ, বলিউড তারকাদের প্রতিবাদ আজ স্বাস্থ্যকর খাবারের প্রবেশ নিষেধ, শুধুই পেটের উৎসবের দিন যে দেশ এখনও ফুটবল খেলে না
Printed on: July 22, 2026
June 06, 2026
খেলাধুলা
খেলাধুলা

তপুর জোড়া গোলে জিতল বাংলাদেশ

Published: June 06, 2026 at 09:23 AM
তপুর জোড়া গোলে জিতল বাংলাদেশ

তপু বর্মনের শেষ মুহূর্তের গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ। ২-১ গোলে প্রথমবার ইউরোপের কোনো দলের বিপক্ষে তাদের মাটিতে জয় পেল লাল সবুজের বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোলই করেছেন বাংলার রামোস খ‌্যাত তপু বর্মন। ম‌্যাচের ১৯ মিনিটে তপুর গোলে বাংলাদেশ লিড নেয়। স্বাগতিকরা সমতা ফেরাতে ১২ মিনিট সময় নেয়। গিয়াচোপেত্তির গোলে সান মারিনো সমতা ফেরায়। এরপর কেবল আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা। প্রথমার্ধ শেষে স্কোর লাইন ১-১। বিরতির পর ফিরে গোল করতে দুই দল মরিয়া হয়ে চেষ্টা চালায়। কিন্তু লক্ষ‌্যভেদ করতে পারেননি কেউ। অবশেষ ৮৬ মিনিটে তপুর হেডে বাংলাদেশের ভাগ‌্য খুলে যায়। হামজা চৌধুরীর স্পটকিক থেকে ডি বক্সের বাইরে জটলা থেকে বল পেয়ে কিক করেন বিশ্বনাথ হালদার। সেখানে ফাঁকায় থাকায় তপু হেড দিয়ে বল জাড়ে পাঠান। হামজার কিক নেওয়ার পর ভারসাম‌্য হারিয়ে পড়ে যান তপু। কিন্তু ঠিকঠাক উঠে দাঁড়িয়ে যথাসময়ে হেড নিয়ে বাংলাদেশকে উল্লাসে ভাসান । এর আগে শেখ মোরসালিনের দুর্দান্ত এক ক্রসে হেডে সান মারিনোর জাল কাঁপান তপু বর্মণ।তবে এই আনন্দ স্থায়ী হয় মাত্র ১২ মিনিট। ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ফিলিপ্পো বেরার্দির পাসে বল পেয়ে গোল করেন গিয়াচোপেত্তি। ফিফা র‌্যাংকিংয়ে একদম তলানিতে থাকা সান মারিনোর চেয়ে ৩০ ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। মাঠের ফুটবলেও সেই ধাপট ধরে রাখল হামজা-তপুরা। এই ম‌্যাচ দিয়ে বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলির যাত্রা শুরু হলো। প্রথম অ‌্যাসাইনমেন্টেই সফল হলেন অভিজ্ঞ কোচ।  ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে গোটা বাংলাদেশ। খেলা শুরু হতে বাকি কিছুদিন। এর আগে সান মারিনোতে পাওয়া এই জয় নিশ্চিতভাবেই ফুটবলপ্রেমিদের উৎসাহ, উদ্দীপনা আরও বাড়িয়ে দিল।