বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 27, 2026
খেলাধুলা
খেলাধুলা

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চমক জাকের ও মুশফিক হাসান

Published: July 27, 2026 at 12:32 PM
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চমক জাকের ও মুশফিক হাসান

আসন্ন অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঘোষিত দলে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী ও তরুণ পেসার মুশফিক হাসান। প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরেছেন জাকের আলী। চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়া লিটন দাসের পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে অভিষেকের পর জাকের ছয় টেস্টে ৩৩৭ রান করেছেন। চারটি অর্ধশতক থাকলেও এখনও টেস্টে সেঞ্চুরির দেখা পাননি তিনি। এদিকে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ পেসার মুশফিক হাসান। ইনজুরির কারণে নাহিদ রানার অনুপস্থিতিতে তার অন্তর্ভুক্তি বড় চমক হিসেবে দেখা হচ্ছে। দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এছাড়াও দলের অন্য সদস্যরা হলেন সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।