সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় আন্দোলন শেষে মোদিবিরোধী পোস্টদাতাদের নজরদারিতে দিল্লি পুলিশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা ও অনুদান বাড়াল সরকার, কার্যকর ১ জুলাই থেকে রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের জন্য ইসির চিঠি হৃদয়-সাকিবের নৈপুণ্যে জাফনা কিংসের বড় জয় অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চমক জাকের ও মুশফিক হাসান
Printed on: July 27, 2026
July 27, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

আন্দোলন শেষে মোদিবিরোধী পোস্টদাতাদের নজরদারিতে দিল্লি পুলিশ

Published: July 27, 2026 at 12:57 PM
আন্দোলন শেষে মোদিবিরোধী পোস্টদাতাদের নজরদারিতে দিল্লি পুলিশ

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা যুব আন্দোলন স্থগিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি জোরদার করেছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেছেন—এমন ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লি পুলিশ ইতোমধ্যে কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমকে নোটিশ পাঠিয়েছে। আন্দোলন-সংক্রান্ত বেশ কিছু ভিডিও ও মন্তব্য সরিয়ে ফেলার পাশাপাশি নতুন করে আপত্তিকর পোস্ট শনাক্ত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ আন্দোলনকারীদের বিভিন্ন দাবি বাস্তবায়নের বিষয়ে সরকারের আশ্বাস পাওয়ার পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় সিজেপি। প্রায় এক মাস ধরে চলা এ আন্দোলন গত ২৫ জুলাই আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

সেদিন নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এবং পারস্পরিক আস্থার পরিবেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিজেপির দাবি, নিট (NEET) পরীক্ষায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

গত মে মাসে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশের পরীক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।

গত ২০ জুন অভিজিৎ দীপকের নেতৃত্বে সিজেপি দিল্লির যন্তর মন্তরে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে। পরবর্তীতে সমাজকর্মী সোনম ওয়াংচুক আন্দোলনে যোগ দিলে আন্দোলন আরও গতি পায়।

সূত্র: এনডিটিভি।