বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 27, 2026
খেলাধুলা
খেলাধুলা

হৃদয়-সাকিবের নৈপুণ্যে জাফনা কিংসের বড় জয়

Published: July 27, 2026 at 12:35 PM
হৃদয়-সাকিবের নৈপুণ্যে জাফনা কিংসের বড় জয়

বাংলাদেশি দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসানের দারুণ পারফরম্যান্সে লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি রয়্যালসকে ৯৩ রানে হারিয়েছে জাফনা কিংস। ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে জাফনা কিংস ৪ উইকেটে ১৯৯ রান তোলে। ম্যাচে তাওহীদ হৃদয় ২১ বলে দুটি চার ও একটি ছক্কায় ৩৫ রান করে অপরাজিত থাকেন। জবাবে ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ক্যান্ডি রয়্যালস। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ৩ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ১টি উইকেট নেন। শেষ পর্যন্ত ১০৬ রানে অলআউট হয় ক্যান্ডি রয়্যালস। পাঁচ ম্যাচে এটি জাফনা কিংসের তৃতীয় জয়।