বুধবার ০৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 06, 2026
April 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৫ শিশু হাসপাতালে

Published: April 20, 2026 at 02:42 PM
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৫ শিশু হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৫ শিশু হাসপাতালে


চাঁপাইনবাবগঞ্জে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ বিষয়ক পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শ্বাসকষ্টের তীব্র সংক্রমণ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে ৫ জন শিশু। এর মধ্যে ৩ জন ছেলে ও ২ জন কন্যাশিশু রয়েছে। এর আগের দিন ১১ জন শিশুকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

সোমবার জেলা হাসপাতালের শ্বাসকষ্টজনিত রোগের প্রতিদিনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

একদিকে শিশুদের হাম, ডায়রিয়া অন্যদিকে শ্বাসকষ্টের সংক্রমণ— সব মিলিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এসব রোগ থেকে বাঁচতে সাবধানতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।