বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
June 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত

Published: June 04, 2026 at 03:24 PM
চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত

‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে জেলা শহরের বেলেপুকুর এলাকায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি-এর প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া। সূচনা বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক হাসিব হোসেন।

সভা সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি বাবর আলী ও বিলকিস আরা মহুয়া, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ, যুব সংগঠন বিষয়ক সম্পাদক খন্দকার আবদুল ওয়াহেদ, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং প্রয়াসের সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুল।

সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিতকরণ ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে একটি টেকসই স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার রক্ষা ও সেবার মানোন্নয়নে কাজ করছে জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং যুব ফোরাম। এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।