চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রেমের সম্পর্ক গড়ে নিজ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ| আটক ব্যক্তি জেলা শহরের শাহীবাগ মহল্লার ইসলাইল হকের ছেলে এবং নবাবগঞ্জ টাউন হাই স্কুলের (উচ্চ বিদ্যালয়) ভৌত বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান| আজ সাড়ে ৪টার দিকে মিজানুরকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় আনে পুলিশ| সদর থানার উপ-পরিদর্শক - এসআই শাকিল হোসেন বলেন, আজ ভূক্তভোগি মেয়ের বাবা সদর থানায় লিখিত অভিযোগ দিলে, পুলিশ ওই শিক্ষককে আটক করে| জানা গেছে, ওই শিক্ষক নিজ বাসভবনে ব্যাচভিত্তিক প্রাইভেট পড়ান| শহরেরই বাসিন্দা ওই মেয়ে তার নিকট প্রাইভেট পড়ত| ওই শিক্ষকের স্ত্রী-সন্তানও রয়েছে| পুলিশ কর্মকর্তা শাকিল আরও বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে| পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে| এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ রয়েছে| মেয়ের ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দী গ্রহণের বিষয়টিও প্রক্রিয়াধীণ রয়েছে|
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত
একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
June 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জে প্রেমের সম্পর্ক গড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
সর্বশেষ খবর
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Sep 24, 2026