তীব্র গরমে পানি, পথচারীদের ছাতা ও হাতপাখা বিতরণ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট| আজ ১০ দিনব্যাপী শহর জুড়ে এসব কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেথলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক মোঃ হারুনুর রশিদ| বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট, শহীদ সাটু হল মার্কেট,শান্তি মোড়, বিশ্বরোড এলাকায় এসব বিতরণ করা হয়| এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য মানিক রায়হান, মেহেদি হাসান, আইরিন পারভীন| প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রচন্ড গরমের কারণে অভিভাবক, সাধারণ মানুষ, পথচারী, ট্রাফিক বিভাগ, রিক্সা ভ্যান অটোচালক কষ্টের কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে| সেই সাথে অন দ্যা রোডে কাজ করা বিশেষ করে ট্রাফিক, পথচারী ও বিক্রেতাগনের মাঝে ছাতা ও পাখা বিতরণ করা হচ্ছে| আমরা আগামীতে রেডক্রিসেন্ট এর কাছ থেকে আরো বিভিন্ন সহায়তা নিয়ে মানুষের মাঝে বিতরণ করবো| বিতরণ কার্যক্রমে রেডক্রিসেন্ট ইউনিটের ¯ে^চ্ছাসেবীরা অংশ গ্রহণ করেন| তীব্র তাপদাহ চলাকানীন সময়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে|
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
June 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026