চাঁপাইনবাবগঞ্জ শহর ও সদর উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় এক তরুন সহ ২ জন নিহত হয়েছেন| আজ বিকাল ৩টার দিকে বজ্রসহ ঝড়বৃষ্টির সময় ঘটনাগুলো ঘটে| নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের ৩ নং ওয়ার্ডের শিয়ালা নামোপাড়া গ্রামের মঙ্গল হোসাইনের ছেলে মনিরুল ইসলাম এবং সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তেররশিয়া ঝুড়িপাড়া ভবানীপুর গ্রামের মো.বাবুর ছেলে মিরাজ| স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বজ্রবৃষ্টির সময় বাড়ির নিকটে নামোপাড়া গ্রামের একটি আমবাগানে বজ্রপাতে ঘটনাস্থলে আহত হন মনিরুল| তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন| সদর থানার উপপরিদর্শক এনামুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন| অপরদিকে, আজ প্রায় একই সময় বাড়ির অদূরে আমপাড়ার সময় বজ্রপাতে নিহত হয় বাবু| সদর থানার উপ-পরিদর্শক রামজীবন ভৌমিক ও সংশ্লিষ্ট ইউপি সদস্য তৌহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, পুলিশ উভয় ঘটনায় মরদেহ উদ্ধার করেছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে|
শিরোনাম
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিশুদের খাওয়ানো হলো ডিম ও দুধ
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০, ১১ জনকে ছাড়পত্র
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
ডাবল সেঞ্চুরির স্মৃতি রেখে সাদা পোশাকের অধ্যায় গুটিয়ে নিলেন মুশফিক
চিনির বদলে গুড় খাওয়া কি স্বাস্থ্যকর
সারা দেশে শুষ্ক আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
পশ্চিমবঙ্গে ১১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
মহাকাশে কেন ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার পাঠাচ্ছেন ইলন মাস্ক
Printed on: November 29, 2026
June 03, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতের পৃথক ঘটনায় নিহত ২
সর্বশেষ খবর
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
Nov 28, 2026
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
Nov 28, 2026