আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ক্রিকেট উন্মাদনায় মেতে উঠতে যাচ্ছে নারায়ণপুর ইউনিয়নের ক্রীড়াপ্রেমীরা| নারায়ণপুর মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আজ রাত থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “বন্ধু সংগঠন নাইট স্টার মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২৬”| এই টুর্নামেন্টে নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গোষ্ঠীর দল অংশগ্রহণ করছে| পাশাপাশি অংশ নিচ্ছে পাঁকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামের দলও| স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত এই নাইট ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যেই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে| আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও বিনোদনের পরিবেশ গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে| প্রতিদিন রাতের ম্যাচগুলো উপভোগ করতে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে| টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে টিম টাইগার দেবীপুর এবং বাগপাড়া সুপার কিংস| জমজমাট এই ম্যাচের মধ্য দিয়েই পর্দা উঠবে এবারের আসরের|
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত
একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
May 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
ক্রিকেট উন্মাদনায় মুখরিত হতে যাচ্ছে নারায়ণপুর
সর্বশেষ খবর
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Sep 24, 2026