চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল আজহা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে জেলার প্রায় ৬শ ঈদগাহে বৃহস্পতিবার (২৮ মে) ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এর মধ্যে জেলাশহরে ফকিরপাড়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রথম জামায়াত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। অন্যদিকে পুরাতন স্টেডিয়ামে সকাল সাড়ে ৭টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার অন্য ঈদগাহগুলোতে ঈদগাহ পরিচালনা কমিটি সময় নির্ধারণ করে। ইমামতি করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. মুক্তার আলী। এই জামায়াতে অংশ নিয়ে মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ। এদিকে শাহ নেয়ামতুল্লাহ কলেজ মাঠে সকাল ৭টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এই জামায়াতে অংশগ্রহণ করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পটরিচালক এবং দৈনিক গৌড় বাংলার সম্পাদক ও প্রকাশক ও রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঈদগাহগুলোয় সকল শ্রেণী ও পেশার মানুষ নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে খুৎবার পর দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। অন্যদিকে জেলা তিনজন সংসদ সদস্য নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের নামাজ আদায়ের পর জেলাবাসী আল্লাহর সন্তষ্টির আশায় কেউ গরু তো কেউ ছাগল কোরবানি করেন। চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা জানিয়েছিলেন, এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫৮৫টি ঈদগাহ রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৬৩টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১৪৮টি এবং ভোলাহাট উপজেলায় ৩০টি । তবে ঈদগাহের এই সংখ্যা কম-বেশি হতে পারে বলেও তিনি জানিয়েছিলেন। এদিকে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন-ঈদকে শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েয়ে। শান্তিপূর্ণ পরিবেশ জেলার ধর্মপ্রাণ মানুষ ঈদুল আজহা উদযাপন করেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শিরোনাম
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিশুদের খাওয়ানো হলো ডিম ও দুধ
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০, ১১ জনকে ছাড়পত্র
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
ডাবল সেঞ্চুরির স্মৃতি রেখে সাদা পোশাকের অধ্যায় গুটিয়ে নিলেন মুশফিক
চিনির বদলে গুড় খাওয়া কি স্বাস্থ্যকর
সারা দেশে শুষ্ক আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
পশ্চিমবঙ্গে ১১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
মহাকাশে কেন ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার পাঠাচ্ছেন ইলন মাস্ক
Printed on: November 29, 2026
May 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল আজহা উদযাপন
সর্বশেষ খবর
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
Nov 28, 2026
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
Nov 28, 2026