বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
May 25, 2026
নাচোল
নাচোল

নাচোলে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ ৮ মামলার আসামী চোর গ্রেপ্তার

Published: May 25, 2026 at 01:04 PM
নাচোলে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ ৮ মামলার আসামী  চোর গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ষ্টেশনবাজার কোরবানীর পশুর হাটে ছাগল কিনতে গিয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় পুলিশ চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার সহ মোটরসাইকেল চুরি ও মাদকের ৮ মামলার আসামী চোরকে গ্রেপ্তার করেছে| পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে হাটের পাশ থেকে মোটরসাইকেল চুরির পর আজ ভোররাতে শিবগঞ্জ উপজেলার আড়াইমারি গ্রামের  নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সোবহান আলী সাবানের ছেলে ও চোর জিহাদ হোসেন নামে এক তরুনকে| পরে  তাঁর ¯^ীকারোক্তিতে পাশের বিশ^নাথপুর গ্রামের সমির আলীর ছেলে ও ২টি চুরি মামলার আসামী আবদুল্লাহর বাড়ি থেকে ভোরেই মোটরসাইকেলটি উদ্ধার হয়| তবে এ সময় আবদুল্লাহকে গ্রেপ্তার করা যায় নি| আজ চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় এর মালিক নাচোলের কসবা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের নুরুল ইসলাম গতকাল দিবাগতরাতে অজ্ঞাতনামাদের আসামী করে নাচোল থানায় মামলা করলে  পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্ত করে| পুলিশের জিজ্ঞাসাবাদে জিহাদ সহযোগি আবদুল্লাহকে সাথে নিয়ে মোটরসাইকেলটি চুরির বিষয়টি ¯^ীকার করেছে| নাচোল থানার অফিসার ইনচাজর& (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, আসামীরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সদস্য| গ্রেপ্তার জিহাদকে বিকালে আদালতে পাঠানো হয়েছে| আবদুল্লাহকে আটকে অভিযান চলছে|