চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তার ভুয়া পরিচয়দানকারী সেলিম সরকার নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে| তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের আজিজার রহমান সরকারের ছেলে| গতকাল দিবাগত রাত পৌনে ২টার দিকে তাঁকে বিশ^রোড মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়| সদর থানার থানার ওসি একরামুল হোসাইন বলেন, নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দেয়া ওই ব্যাক্তির কথা বার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে দেয়| এ সময় তাঁর নিকট সেনাবাহিনীর ২টি নেমপ্লেট ব্যাজ পাওয়া যায়| ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই ব্যাক্তি সেনা কর্মকর্তার মিথ্যা পরিচয়ে প্রতারণামূলক কর্মকান্ডে জড়িতে| এর আগে ২০১১ সালেও তাঁর বিরুদ্ধে বগুড়া সদর থানায় প্রতারণা মামলা হয়| আজ দুপুরে তাকে ১৫১ ধারায় আদালতে চালান দেয়া হয়েছে বলেও জানান ওসি|
শিরোনাম
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিশুদের খাওয়ানো হলো ডিম ও দুধ
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০, ১১ জনকে ছাড়পত্র
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
ডাবল সেঞ্চুরির স্মৃতি রেখে সাদা পোশাকের অধ্যায় গুটিয়ে নিলেন মুশফিক
চিনির বদলে গুড় খাওয়া কি স্বাস্থ্যকর
সারা দেশে শুষ্ক আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
পশ্চিমবঙ্গে ১১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
মহাকাশে কেন ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার পাঠাচ্ছেন ইলন মাস্ক
Printed on: November 29, 2026
May 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জে ভূয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার
সর্বশেষ খবর
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
Nov 28, 2026
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
Nov 28, 2026