বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হয়েছেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম| ক্লাব ক্যাটাগরিতে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি থেকে তিনি কাউন্সিলর হন| সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর খসড়া ভোটার তালিকা থেকে এই তথ্য জানা গেছে| জানা গেছে, মাহবুব আলম চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন| এর আগে দাতা হিসেবে জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ছিলেন তিনি| ক্রীড়াঙ্গনের পাশাপাশি একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন মাহবুব আলম| ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন| বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ চে¤^ার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে দায়িত্ব পালন করছেন| কাউন্সিলর হওয়ায় মাহবুব আলম সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন| উল্লেখ্য, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার ¯^ীকৃতি হিসেবে ২০২৩ সালে মাহবুব আলম শিল্প উৎপাদন ক্যাটাগরিতে কমার্সিয়াল ইম্পর্টেন্ট পারসন (সিআইপি) নির্বাচিত হন| সিআইপি (শিল্প) নীতিমালা-২০১৪ অনুযায়ী ২০২১ সালের অবদানের জন্য সারাদেশ থেকে তিনিসহ ৪৪ জনকে সিআইপি নির্বাচিত করে ২০২৩ সালের ৩ এপ্রিল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি : একলাফে আক্রান্ত ৪৯ জন
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নেফাজ উদ্দীনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন
প্রতারণার অভিযোগ সেলেনা গোমেজের বিরুদ্ধে
আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি
কেমন আছেন জুনিয়র এনটিআর
আসিয়ান অঞ্চলে ফিফার টুর্নামেন্টে সরাসরি জায়গা পেল বাংলাদেশ
শরিয়তপুরের হত্যা ও বিস্ফোরক মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার
প্রয়াস হসপিটালে চালু হলো চক্ষু বিভাগ
আলী আশরাফ বাবুর জানাজা সম্পন্ন
দেশে হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু
Printed on: August 15, 2026
May 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
ক্লাব ক্যাটাগরিতে বিসিবির কাউন্সিলর হলেন মাহবুব আলম
সর্বশেষ খবর
প্রতারণার অভিযোগ সেলেনা গোমেজের বিরুদ্ধে
Aug 14, 2026
আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি
Aug 14, 2026
কেমন আছেন জুনিয়র এনটিআর
Aug 14, 2026