নাটোরে “গ্রামীণ এলাকা থেকে আম সংগ্রহ, মোড়কীকরণ ও পরিবহনের যথাযথ ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে| রবিবার নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়| বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বিএমপিএমএ) এই কর্মশালার আয়োজন করে| বিএমপিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল মান্নাফ| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম, নাটোর জেলা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মো. শামিম ইকবাল, বিএমপিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু| কর্মশালার মূল আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্যবিশেষজ্ঞ কৃষিবিদ ড. মো. জহুরুল ইসলাম| কর্মশালায় মানবদেহের জন্য নিরাপদ কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ করা, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি করা এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের বিষয়ে বিস্তর আলোচনা করা হয়| এই সময় বিষয়টি মেনে আম উৎপাদনের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ৭০ জন আমচাষি ও ব্যবসায়ী| কর্মশালায় আমচাষি ও ব্যবসায়ী ছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন| এর আগে গত শক্রবার নওগাঁয় অনুরূপ কর্মশালা অনুষ্ঠিত হয়|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি : একলাফে আক্রান্ত ৪৯ জন
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নেফাজ উদ্দীনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন
প্রতারণার অভিযোগ সেলেনা গোমেজের বিরুদ্ধে
আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি
কেমন আছেন জুনিয়র এনটিআর
আসিয়ান অঞ্চলে ফিফার টুর্নামেন্টে সরাসরি জায়গা পেল বাংলাদেশ
শরিয়তপুরের হত্যা ও বিস্ফোরক মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার
প্রয়াস হসপিটালে চালু হলো চক্ষু বিভাগ
আলী আশরাফ বাবুর জানাজা সম্পন্ন
দেশে হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু
Printed on: August 15, 2026
May 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
এবার নাটোরে নিরাপদ আম উৎপাদন বিষয়ক কর্মশালা
সর্বশেষ খবর
প্রতারণার অভিযোগ সেলেনা গোমেজের বিরুদ্ধে
Aug 14, 2026
আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি
Aug 14, 2026
কেমন আছেন জুনিয়র এনটিআর
Aug 14, 2026