পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সাবেক এমপি হারুনুর রশীদ। শনিবার বিকেলে জেলা পরিষদে ঈদসামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ হাজার ২০০ গরিব, দুস্থ, অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে এই ঈদসামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদ এই ঈদসামগ্রী বিতরণের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এই ঈদসামগ্রী বিতরণ করেন হারুনুর রশীদ। বিতরণকালে উপস্থিত ছিলেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক ও ময়দুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ অন্যরা।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি : একলাফে আক্রান্ত ৪৯ জন
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নেফাজ উদ্দীনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন
প্রতারণার অভিযোগ সেলেনা গোমেজের বিরুদ্ধে
আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি
কেমন আছেন জুনিয়র এনটিআর
আসিয়ান অঞ্চলে ফিফার টুর্নামেন্টে সরাসরি জায়গা পেল বাংলাদেশ
শরিয়তপুরের হত্যা ও বিস্ফোরক মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার
প্রয়াস হসপিটালে চালু হলো চক্ষু বিভাগ
আলী আশরাফ বাবুর জানাজা সম্পন্ন
দেশে হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু
Printed on: August 15, 2026
May 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ
সর্বশেষ খবর
প্রতারণার অভিযোগ সেলেনা গোমেজের বিরুদ্ধে
Aug 14, 2026
আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি
Aug 14, 2026
কেমন আছেন জুনিয়র এনটিআর
Aug 14, 2026