শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
May 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রামিসা হত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

Published: May 23, 2026 at 03:22 PM
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রামিসা হত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

শিশু রামিসা হত্যা এবং ক্রমবর্ধমান শিশু ধর্ষণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নাচোল বাসস্ট্যান্ড গোল চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। ‘ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা’র ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা “ধর্ষণ ও হত্যার বিচার চাই” এবং “শিশুর নিরাপত্তা নিশ্চিত করো” সংবলিত বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বক্তব্য দেন— শাকিল রেজা, আসগর কবির রোমিও। সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসা হত্যার মতো নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। সমাজে প্রতিনিয়ত শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বেড়ে চলায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান, যেন এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়। মানববন্ধনে স্থানীয় যুব সমাজ, সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। সমাবেশ থেকে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের আহ্বান জানানো হয়।