চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষক মরিয়ম বেগমকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোরিক্তমূলক জবানবন্দি দিয়েছেন মরিয়ম বেগম মামলায় গ্রেপ্তার গৃহবধূ সুমাইয়া আক্তার সুমি| কাঠের বাটাম দিয়ে আঘাত করে তিনি মরিয়মকে হত্যা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন| চাঁপাইনবাবগঞ্জ সদর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের আদালতে গত বুধবার সন্ধ্যায় ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়| বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছেন| এ ঘটনায় সুমিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ| গ্রেপ্তারকৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ার সুমাইয়া আক্তার সুমি (২৮), তার স্বামী মো. রুবেল হোসেন (৩৫), তার শ্বশুর আনোয়ার হোসেন (৫৫) ও রাজারামপুর মাস্টারপাড়ার ছবি সাহার ছেলে স্বর্ণকার শ্রী দীপক সাহা (৩৫)| উল্লেখ্য, এদের মধ্যে সুমি, রুবেল ও দীপককে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৯ মে পুলিশ হেফাজতে নেয়া হয়| ওয়াসিম ফিরোজ আরো বলেন, সুমির মেয়েকে ৫ বছর যাবৎ প্রাইভেট পড়াতেন মরিয়ম বেগম| তিনি গত ১৮ মে প্রাইভেট পড়াতে গিয়ে ছেলের ল্যাপটপ কেনার জন্য সুমির কাছে কিছু টাকা ধার চান| কিন্তু টাকা না থাকায় দিতে পারেননি সুমি| পরে মরিয়ম বেগম তার কানের দুটি স্বর্ণের দুল বিক্রির জন্য সুমিকে দেন| ওই দুল দুটি সুমি ১২ হাজার টাকায় বিক্রি করেন স্র্ণবকার দীপক সাহার কাছে| ওই টাকা থেকে ৫ হাজার টাকা ব্যক্তিগত কাজে খরচ করেন সুমি| মরিয়ম পরে সুমির কাছে টাকা চায়লে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়| একপর্যায়ে বাড়িতে থাকা কাঠের বাটাম দিয়ে মরিয়মকে আঘাত করেন সুমি| এসময় মরিয়ম বেগম চিৎকার করলে সুমি তাকে শ্বাসরোধ করে হত্যা করে| হত্যার পর একটি রেকসিনে জড়িয়ে মরিয়মের মরদেহ প্রথমে শয়নকক্ষের খাটের নিচে রাখেন সুমি| পরে মরদেহটিকে বস্তার মধ্যে ভরে ঘরের বাইরের একটি খড়ির ঘরের পাশে রাখেন| রাতে সুমি তার স্বামী ও শ^শুরকে ঘটনাটি জানান| অন্যদিকে স্বর্ণকার দীপক সাহাও সুমির কাছ থেকে দুল কেনার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন| অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, হত্যায় ব্যবহৃত কাঠের বাটাম, মরিয়মের এক জোড়া কানের দুল ও দুল বিক্রির ৭ হাজার ৫০০ টাকা জব্দ করেছে পুলিশ| নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেনের স্ত্রী| মরদেহ উদ্ধারের পর তার ছেলে মোবারক হোসেন বাদী হয়ে ওই দিনই সদর থানায় হত্যা মামলা দায়ের করেন| উল্লেখ্য, গত ১৯ মে সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ায় সুমির বাড়ি থেকে গৃহশিক্ষক মরিয়ম বেগমের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি : একলাফে আক্রান্ত ৪৯ জন
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নেফাজ উদ্দীনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন
প্রতারণার অভিযোগ সেলেনা গোমেজের বিরুদ্ধে
আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি
কেমন আছেন জুনিয়র এনটিআর
আসিয়ান অঞ্চলে ফিফার টুর্নামেন্টে সরাসরি জায়গা পেল বাংলাদেশ
শরিয়তপুরের হত্যা ও বিস্ফোরক মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার
প্রয়াস হসপিটালে চালু হলো চক্ষু বিভাগ
আলী আশরাফ বাবুর জানাজা সম্পন্ন
দেশে হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু
Printed on: August 15, 2026
May 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
গৃহশিক্ষিকাকে হত্যা : দায় স্বীকার করে আদালতে সুমির জবানবন্দি, গ্রেপ্তার ৪
সর্বশেষ খবর
প্রতারণার অভিযোগ সেলেনা গোমেজের বিরুদ্ধে
Aug 14, 2026
আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি
Aug 14, 2026
কেমন আছেন জুনিয়র এনটিআর
Aug 14, 2026