নাচোলে একটি গরুবাহী ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নীচে খালের পানিতে উল্টে পড়ে ভটভটির নীচে চাপা পড়ে এর আরোহি এন্তাজুল হক নামে এক কৃষক নিহত হয়েছেন| তিনি নাচোলের সালালপুর নামোটোলা গ্রামের তোফাজ্জুল হকের ছেলে| পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে হাট থেকে অবিক্রিত গরু ভটভটিতে করে নিয়ে বাড়ি ফেরত আনার পথে সানপুর গ্রামের একটি কালভার্টের বাঁকের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি টি উল্টে গিয়ে ২ জন আরোহি ও ২টি গরুসহ খালের পানিতে পড়ে যায়| এসময় এন্তাজুল ভটভটির নীচে চাপা পড়েন| পরে ভটভটির অন্য আরোহিরা তাকে গাড়ীর নীচ থেকে আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন,পুলিশ মরদেহ উদ্ধারের করে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহনের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে| এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি|
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত
একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
সর্বশেষ খবর
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Sep 24, 2026