বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 19, 2026
November 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Published: November 19, 2026 at 03:12 PM
চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মোঃ তারিফ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা ধীনগর মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর তানোর থেকে অটোভ্যানে করে গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসার পথে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্যানে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে বিশেষ কৌশলে মোড়ানো চারটি পোটলা থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার তারিফ শিবগঞ্জ উপজেলার সতেরো রশিয়া চামাগ্রাম দুখুরমোড় এলাকার বাসিন্দা। উদ্ধার গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

পরে গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা আলামত চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।