আজ থেকে ঠিক ১৯ বছর আগে গান ও পৃথিবী ছেড়ে বিদায় নেন নন্দিত কণ্ঠশিল্পী, গীতিকবি ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী। সেই হিসাব অনুযায়ী, আজ তার ১৯তম প্রয়াণ দিবস। আজ ও আগামীর বাংলা গানের ভুবনে সঞ্জীব চৌধুরী নামটি হয়ে থাকবে এক কালের সাক্ষী। কেননা, তিনি ছিলেন সবার চেয়ে আলাদা সুর ও কথার মানুষ। তিনি জানতেন, এই পৃথিবীর প্রতিটি মানুষের ভেতরেই রয়েছে এক ধরনের সুপ্ত আগুন। তাই তো তিনি গেয়েছেন, ‘আগুনের কথা বন্ধুকে বলি, দুহাতে আগুন তাড়ো। এই মহানগরে, এই অরণ্যহীন বনে সঞ্জীব চৌধুরী ছিলেন বিপ্লবের এক নাম। তার পথচলার শুরুটা অবশ্য সাহিত্য দিয়ে। অনেকটা ঋত্বিক কুমার ঘটকের মতোই ছিলেন তিনি। যেন এক পাগলাটে স্বভাবের মানুষ। প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজের মতো করে বাঁচতে ও ভাবতে ভালোবাসতেন তিনি। তার সৃজনশীলতা, জীবনবোধ এবং ব্যতিক্রমী চিন্তাধারা তাকে সমসাময়িকদের থেকে আলাদা করে তুলেছিল। সঞ্জীব চৌধুরী বইমেলায় গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গান গাইতে গাইতে বিক্রি করতেন তার সম্পাদিত লিটল ম্যাগাজিন ‘মৈনাক’। গান, সাহিত্য ও প্রতিবাদী চেতনার এক অনন্য সংমিশ্রণ ছিলেন তিনি। তার কাছে শিল্প ছিল কেবল বিনোদন নয়, বরং মানুষের ভেতরের আগুন জাগিয়ে তোলার এক শক্তিশালী মাধ্যম। তাই সময় পেরিয়ে গেলেও বাংলা গান ও সংস্কৃতির ইতিহাসে সঞ্জীব চৌধুরী আজও স্বতন্ত্র ও অনিবার্য এক নাম। সঞ্জীব চৌধুরীকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। এর পেছনের অন্যতম কারণ ‘আমি তোমাকেই বলে দেব’ গানের লাইন। এটি শুধু গান নয়, এক ধরনের গণসংগীত। এরশাদবিরোধী আন্দোলনে কবি ও ভাবুক ফরহাদ মজহারের গানও গেয়েছেন তিনি। স্মৃতিচারণায় ফরহাদ মজহার বলেন, ‘সঞ্জীব আমার এই গানটি (এই নষ্ট শহরে) শুনেছিল। এরশাদবিরোধী আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের সামনে আমি গানটি গাইছিলাম। তখন ওর গানটি ভালো লেগেছিল। সঞ্জীব আরও গান চেয়েছিল, আমি আর দিইনি। নব্বইয়ের দশকে গানের ভুবনে যারা নতুন নতুন শব্দ-সংযোজন তুলে ধরছিলেন, সঞ্জীব চৌধুরী ও তার ব্যান্ড দলছুট ছিল তাদের অন্যতম। একক অ্যালবাম ‘স্বপ্নবাজি’ এবং দলছুট ব্যান্ডের ‘আহ’, ‘হৃদয়পুর’, ‘আকাশচুরি’, ‘জোছনাবিহার’সহ বেশ কিছু মিশ্র অ্যালবামে গান গেয়ে শ্রোতাহৃদয় জয় করেছিলেন সঞ্জীব চৌধুরী। তার গাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘সাদা ময়লা রঙিলা পালে’, ‘এই নষ্ট শহরে’, ‘রিকশা কেন ধীরে চলে না’, ‘ভাল্লাগেনা’, ‘গিটার’, ‘আহ ইয়াসমিন’, ‘কালা পাখি’, ‘দুঃখ ব্যথায় মুখটা যে নীল’, ‘বায়োস্কোপ’সহ অনেক গান আজও শ্রোতামনে অনুরণন তুলে যাচ্ছে। সঞ্জীব চৌধুরী ক্ষণজন্মা শিল্পীদের একজন। উল্লেখ্য, জনপ্রিয়তার শীর্ষে থাকাবস্থায়ই পৃথিবী থেকে অকালে বিদায় নিতে হয় এই শিল্পীকে। ২০০৭ সালের ১৯ নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।
শিরোনাম
ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোমস্তাপুরে সাড়ে ৯ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার
চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৪৬ জন
প্রতিদিন কতটি ডিম খাবেন, কোন ৫ ভুল এড়িয়ে চলবেন?
নতুন বছরে ভ্রমণের জন্য বিশ্বের সেরা গন্তব্য
গ্রিসের রাস্তায় নাতি-নাতনিদের নিয়ে কী করছেন রজনীকান্ত
এই নষ্ট শহরে’-সবখানেই সঞ্জীব চৌধুরী
শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি থাকার গুঞ্জন
সর্বশেষ খবর
ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Nov 19, 2026