রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশু নির্যাতন প্রতিরোধে গম্ভীরা পরিবেশনা বিজিবি ও এসআরবির অভিযানে ৮১৯ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টার দায়ে দপ্তরীর ৮ বছর কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিষয়ক জেলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন ঝগড়ার সময় সঙ্গীকে বলা ঠিক নয় যেসব কথা রাজশাহীতে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পলশা উচ্চ বিদ্যালয়ে MAR কার্যক্রমের উদ্বোধন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?
Printed on: November 15, 2026
November 15, 2026
বিনোদন
বিনোদন

জন্মদিন উপলক্ষ্যে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

Published: November 15, 2026 at 12:04 PM
জন্মদিন উপলক্ষ্যে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

সংগীতের জাদুকরী কণ্ঠ দিয়ে যুগের পর যুগ কোটি শ্রোতার হৃদয় জয় করে চলা উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন কড়া নাড়ছে দুয়ারে। আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই সাজিয়েছে এক ব্যতিক্রমী ও বর্ণিল আয়োজন। ‘রুনা মহল’ শিরোনামের এই বিশেষ অনুষ্ঠানে সুরসম্রাজ্ঞী রুনা লায়লাকে জন্মদিনের উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয়েছে একটি আকর্ষণীয় ‘স্বর্ণের গিটার’।সংগীতশিল্পীর হাতে এমন এক অনন্য উপহার তুলে দিতে পেরে চ্যানেল আই প্রাঙ্গণ ও পুরো আয়োজনটি হয়ে ওঠে আবেগঘন ও উৎসবমুখর। বিশেষ এই উপহার পেয়ে নিজের উচ্ছ্বাস ও আনন্দ লুকাতে পারেননি কিংবদন্তি এই শিল্পীও। অনুষ্ঠানে রুনা লায়লার হাতে স্বর্ণের গিটারটি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। তারকাখচিত এই আয়োজনে শুধু কেক কাটা বা শুভেচ্ছা বিনিময়ই নয়, বরং রুনা লায়লার দীর্ঘ ও বর্ণাঢ্য সংগীতজীবনের নানা অজানা গল্প, স্মৃতি এবং সাফল্যের অধ্যায়গুলো উঠে আসবে। প্রখ্যাত অভিনেতা আফজাল হোসেনের চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, দেশের খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং জনপ্রিয় সংগীতশিল্পী ও আলমগীরকন্যা আঁখি আলমগীর। তাদের উপস্থিতি অনুষ্ঠানটিতে বিশেষ মাত্রা যোগ করেছে।  বাংলা সংগীত জগতে রুনা লায়লার অবদান স্বর্ণাক্ষরে লেখার মতো। বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি দেশাত্মবোধক গান ও বিভিন্ন ধারার সংগীতে তিনি রেখে গেছেন অসামান্য স্বাক্ষর। প্রজন্মের পর প্রজন্ম তার সুরের জাদুতে মুগ্ধ হয়ে আসছে। ‘রুনা মহল’ অনুষ্ঠানের মাধ্যমে ভক্ত ও দর্শকরা এই কিংবদন্তির জীবনের বহু না জানা তথ্য এবং পর্দার পেছনের স্মৃতিগুলোর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। জানা গেছে, আগামী ১৭ নভেম্বর এই কিংবদন্তির জন্মদিনে রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে বিশেষ এই অনুষ্ঠান ‘রুনা মহল’। আরিফ খানের পরিচালনায় এবং অনন্যা রুমার প্রযোজনায় অনুষ্ঠানটি সংগীতপ্রেমী দর্শকদের জন্য একটি দারুণ উপহার হতে চলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।