রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশু নির্যাতন প্রতিরোধে গম্ভীরা পরিবেশনা বিজিবি ও এসআরবির অভিযানে ৮১৯ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টার দায়ে দপ্তরীর ৮ বছর কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিষয়ক জেলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন ঝগড়ার সময় সঙ্গীকে বলা ঠিক নয় যেসব কথা রাজশাহীতে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পলশা উচ্চ বিদ্যালয়ে MAR কার্যক্রমের উদ্বোধন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?
Printed on: November 15, 2026
November 15, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

হরমুজে নৌমাইনে আঘাত, দুই তেলবাহী জাহাজে আগুন

Published: November 15, 2026 at 11:51 AM
হরমুজে নৌমাইনে আঘাত, দুই তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালী দিয়ে গোপনে চলাচলের চেষ্টার সময় নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। রোববার ১৫ নভেম্বর আল-জাজিরার এক প্রতিবদেন থেকে এ তথ্য জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জাহাজ দুটি চলাচলের সময় নিজেদের নৌ-পরিচালনা ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। এ ছাড়া জলপথটি পার হওয়ার জন্য তারা অনুমোদনহীন পথ ব্যবহার করছিল। বিবৃতিতে আরও বলা হয়, দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর গোপনে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করা আরও দুটি জাহাজ নৌবাহিনীর ট্রাফিক নিয়ন্ত্রণ কেন্দ্রের সতর্কবার্তা মেনে নেয়। পরে জাহাজ দুটি পারস্য উপসাগরের জলসীমার দিকে ফিরে যায়। আইআরজিসি নৌবাহিনীর দাবি, সতর্কবার্তা উপেক্ষা করে গোপনে চলাচলের চেষ্টা করায় জাহাজগুলো নৌমাইনের আঘাতের শিকার হয়।