রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশু নির্যাতন প্রতিরোধে গম্ভীরা পরিবেশনা বিজিবি ও এসআরবির অভিযানে ৮১৯ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টার দায়ে দপ্তরীর ৮ বছর কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিষয়ক জেলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন ঝগড়ার সময় সঙ্গীকে বলা ঠিক নয় যেসব কথা রাজশাহীতে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পলশা উচ্চ বিদ্যালয়ে MAR কার্যক্রমের উদ্বোধন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?
Printed on: November 15, 2026
November 15, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইরানে মার্কিন হামলায় উপসাগরীয় দেশগুলোর সহায়তার প্রমাণ আছে: তেহরান

Published: November 15, 2026 at 11:40 AM
ইরানে মার্কিন হামলায় উপসাগরীয় দেশগুলোর সহায়তার প্রমাণ আছে: তেহরান

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সহায়তা করছে বলে অভিযোগ করেছে তেহরান। এসব দেশের সম্পৃক্ততার প্রমাণ নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বিষয়টি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোকে সরাসরি জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানে হামলায় সহায়তা করার ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর ভূমিকার সব প্রমাণ নথিভুক্ত করা হয়েছে। তেহরান বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসরণ করবে। তিনি বলেন, এসব দেশের সামরিক ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র, চালকবিহীন আকাশযান ও যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালানো হচ্ছে। পাশাপাশি মার্কিন বাহিনীকে রসদ সরবরাহের মাধ্যমেও এসব দেশ সহায়তা করছে। বাঘাই অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের পরিণতির জন্য আঞ্চলিক এসব দেশও দায়ী। এদিকে প্রতিবেশী দেশগুলোতে ইরানের হামলার পক্ষেও যুক্তি তুলে ধরেছেন তিনি। বাঘাই বলেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এসব হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, ইরান এসব দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। তেহরানের হামলা সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং এতে শুধু ইরানে হামলার কাজে ব্যবহৃত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা