চাঁপাইনবাবগঞ্জ শহরের বটতলা কোরবানির পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদার কর্তৃপক্ষের এক প্রতিনিধিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত| ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ জানান, সরকার নির্ধারিত টোল হার অনুযায়ী প্রতি গরুর জন্য ৬০০ টাকা এবং প্রতি ছাগলের জন্য ৩০০ টাকা নেওয়ার নিয়ম রয়েছে| কিন্তু অভিযানে দেখা যায়, অনেকের রশিদে টোলের পরিমাণ উল্লেখ করা হয়নি এবং অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে| তিনি আরও জানান, ক্রেতাদের অভিযোগ, সাক্ষ্য-প্রমাণ এবং দোষ ¯^ীকারের ভিত্তিতে ইজারাদার প্রতিনিধিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে| অভিযানে সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল| পরে মাইকিং করে ক্রেতা ও বিক্রেতাদের অতিরিক্ত টাকা না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়| একই সাথে জন¯^ার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ|
শিরোনাম
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিশুদের খাওয়ানো হলো ডিম ও দুধ
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০, ১১ জনকে ছাড়পত্র
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
ডাবল সেঞ্চুরির স্মৃতি রেখে সাদা পোশাকের অধ্যায় গুটিয়ে নিলেন মুশফিক
চিনির বদলে গুড় খাওয়া কি স্বাস্থ্যকর
সারা দেশে শুষ্ক আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
পশ্চিমবঙ্গে ১১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
মহাকাশে কেন ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার পাঠাচ্ছেন ইলন মাস্ক
Printed on: November 29, 2026
May 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
বটতলা পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ইজারাদার প্রতিনিধিকে জরিমানা
সর্বশেষ খবর
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
Nov 28, 2026
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
Nov 28, 2026