পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম ৮ দিন বন্ধ থাকবে| আজ সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি ¯^াক্ষরিত এক পত্রে বিষয়টি বাংলাদেশ ও ভারতের বন্দর সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করা হয়েছে| পত্রে বলা হয়, সোনামসজিদ স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাথে যৌথভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে| এতে আরও বলা হয়, বন্ধের সময় সোনামসজিদ ইমিগ্রেশন পথে দুদেশে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ঈদের দিন সহ প্রতিদিনই চালু থাকবে| বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আগামী ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত টানা ৮ দিন বন্ধ থাকবে| ৩ জুন থেকে বন্দরেরর সকল কার্য়ক্রম পূণরায় যথারীতি চালু হবে| এসময় বন্ধের মধ্যে লোড-আনলোড, গুদামজাতকরণ, পরিবহন সহ কিছু অভ্যন্তরীন কার্যক্রম সীমিত আকরে চালু থাকবে|
শিরোনাম
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিশুদের খাওয়ানো হলো ডিম ও দুধ
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০, ১১ জনকে ছাড়পত্র
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
ডাবল সেঞ্চুরির স্মৃতি রেখে সাদা পোশাকের অধ্যায় গুটিয়ে নিলেন মুশফিক
চিনির বদলে গুড় খাওয়া কি স্বাস্থ্যকর
সারা দেশে শুষ্ক আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
পশ্চিমবঙ্গে ১১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
মহাকাশে কেন ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার পাঠাচ্ছেন ইলন মাস্ক
Printed on: November 29, 2026
May 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
ঈদ-উল-আযহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি টানা ৮দিন বন্ধ
সর্বশেষ খবর
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
Nov 28, 2026
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
Nov 28, 2026