চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অর্থায়নে জেলা গার্ল গাইডস এসোসিয়েশন এই সভার আয়োজন করে| জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের জেলা কমিশনার শাহনাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী| মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন ও প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম| মতবিনিম সভায় ‘হলদে পাখি’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের জেলা কমিশনার শাহনাজ বেগম| এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার ফারুকা বেগম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা খাতুন, রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী পারভীনসহ অনান্যরা| সভায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন| উপস্থাপনা করেন জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের সদস্য জয়নব বেগম| মতবিনিময় সভায় প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও ˆনতিক চরিত্র গঠনে হলদে পাখি কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের মধ্য থেকে 'হলদে পাখি' দল গঠন করার পরিকল্পনা গ্রহণ করা হয়|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি
জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৬-০ গোলে হারিয়ে গোমস্তাপুরের বড় জয়
গোমস্তাপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান
সোনামসজিদ সীমান্তে বিজিবি ও পুলিশের অভিযানে ট্রাকের যন্ত্রাংশসহ আটক ২
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র্যাবের নিরাপত্তা জোরদার
একাদশ শ্রেণিতে ভর্তি-কলেজভেদে ফি ১৫০০ টাকা থেকে ৮৫০০ টাকা
সারা দেশে হাম উপসর্গে আরো ৫ প্রাণহানি
চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
Printed on: August 26, 2026
May 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি
Aug 25, 2026
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র্যাবের নিরাপত্তা জোরদার
Aug 25, 2026