বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. সাহাব উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুর রহমান।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার।
বক্তারা তাঁদের বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে স্মরণ করিয়ে দেয়। নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে পরিবেশিত হয় দেশাত্মবোধক সংগীত।