চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে পাঁচ বোতল কফ সিরাপসহ মোঃ উমর ফারুক (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে উপজেলার ভগবানপুর গাইনপাড়া গ্রামের একটি রাস্তার তিন মাথার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার উমর ফারুক ওই এলাকার মৃত বিশু মণ্ডল ও মটরী বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই রাজু আহমেদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভগবানপুর গাইনপাড়া গ্রামের লোকমান আলীর বসতবাড়ির সামনে রাস্তার মোড় থেকে উমর ফারুককে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে পাঁচ বোতল ‘Kuf Relief Cough’ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।