রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
November 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ইবিএইউবির ফুটবল সুপার লিগে চ্যাম্পিয়ন ২৮তম ব্যাচ

Published: November 04, 2026 at 03:30 PM
ইবিএইউবির ফুটবল সুপার লিগে চ্যাম্পিয়ন ২৮তম ব্যাচ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (ইবিএইউবি) স্পোর্টস ক্লাব আয়োজিত ‘ইএসসি সুপার লিগ-২০২৬, সিজন-১’ ফুটবল প্রতিযোগিতা।

জেলা স্টেডিয়ামের (পুরাতন) মাঠে চার দিনব্যাপী এ টুর্নামেন্ট শুরু হয়েছিল গত ১ নভেম্বর। এতে বিশ্ববিদ্যালয়ের সাতটি দল অংশ নেয়।

শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

টুর্নামেন্টের শেষ দিন বুধবার বেলা ১১টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ২৮তম ব্যাচ চ্যাম্পিয়ন এবং ২৭তম ব্যাচ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল বারী।

এ সময় টুর্নামেন্ট সফলভাবে আয়োজন ও শেষ করায় স্পোর্টস ক্লাবের উপদেষ্টামণ্ডলী এবং এক্সিকিউটিভ কমিটির সদস্যদের ধন্যবাদ জানান উপাচার্য।

তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ নেতৃত্ব গড়ে তোলার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। পড়াশোনার পাশাপাশি এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ ও দলগত চেতনায় সমৃদ্ধ করে। একই সঙ্গে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে তাদের অনুপ্রাণিত করে।