রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
November 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে সনাক-ইয়েস-এসিজি সমন্বয় সভা অনুষ্ঠিত

Published: November 04, 2026 at 03:29 PM
চাঁপাইনবাবগঞ্জে সনাক-ইয়েস-এসিজি সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে সনাক-ইয়েস-এসিজি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের আলাউদ্দীন চাইনিজ অ্যান্ড ফাস্টফুড রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।

সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আলোচনায় ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশে দুর্নীতি কমাতে রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে হবে। পাশাপাশি নীতিনির্ধারণী প্রক্রিয়া ও সেবা প্রদান ব্যবস্থায় নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো জরুরি।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং দাতা সংস্থাগুলোর অর্থায়ন কমে যাওয়ার মতো চ্যালেঞ্জ থাকলেও স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন অব্যাহত রাখতে হবে। এ আন্দোলনকে কার্যকর ও টেকসই করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতন নাগরিক কমিটি অনুঘটকের ভূমিকা পালন করবে।

সাম্প্রতিক চ্যালেঞ্জগুলোকে সুযোগে রূপান্তর করে দুর্নীতিবিরোধী আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজার সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য দেন সনাক সদস্য সেলিনা বেগম। এ সময় স্থানীয় সনাক সদস্য ও তরুণ নেতৃত্ব পরিবর্তিত পরিস্থিতিতে সংগঠনের কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সনাক সদস্য গোলাম ফারুকের সঞ্চালনায় সভায় সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) চলমান কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।