বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৬-০ গোলে হারিয়ে গোমস্তাপুরের বড় জয় গোমস্তাপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান সোনামসজিদ সীমান্তে বিজিবি ও পুলিশের অভিযানে ট্রাকের যন্ত্রাংশসহ আটক ২ ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা জোরদার একাদশ শ্রেণিতে ভর্তি-কলেজভেদে ফি ১৫০০ টাকা থেকে ৮৫০০ টাকা সারা দেশে হাম উপসর্গে আরো ৫ প্রাণহানি চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
Printed on: August 26, 2026
May 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চাঁপাইনবাবগঞ্জে ৭ ইটভাটা ও ১ টি সীসা কারখানাকে ২৬ লক্ষ টাকা অর্থদন্ড

Published: May 19, 2026 at 02:16 PM
পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান:   চাঁপাইনবাবগঞ্জে ৭ ইটভাটা ও ১ টি সীসা কারখানাকে ২৬ লক্ষ টাকা অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জের  সদর উপজেলায় অবৈধ  ৭টি ইটভাটা  ও  একটি সীসা কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬ লক্ষ টাকা অর্থদন্ড  আরোপ করে আদায় করা হয়েছে| এর মধ্যে একটি ভাটার  কিলন (চুল্লী)  এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে ও পানি দিয়ে নিভিয়ে দেয়া হয়| এছাড়া  সীসা কারখানাটি  বিদ্যূতের সংযোগ  কেটে দিয়ে বন্ধ করে দেয়া  হয়| ভ্রাম্যমাণ আদালত  সূত্র জানায়, আজ সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মরাপাগলা এলাকায় ৭টি ইটভাটায় অভিযান চালানো হয়| এসময় ইটপোড়ানো লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ৬টি ভাটাকে ২৪ লক্ষ ও একটি ভাটাকে ১ লক্ষ টাকা সহ মোট ২৫ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে আদালত| ভাটাগুলির মধ্যে টাইগার ব্রিকস এর কিলন ভেঙ্গে ৪ লক্ষ টাকা, নিউ ষ্টার-২ কে ১ লক্ষ, রোজ ব্রিকসকে ৪ লক্ষ, ডন ব্রিকসকে ৪ লক্ষ,আলো ব্রিকসকে ৪ লক্ষ, সেভেন স্টার ব্রিকসকে ৪ লক্ষ ও ফাইন ব্রিকসকে ৪ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়| এছাড়া ফুলতলা কোচলাপাড়া এলাকার মেসার্স আলতা পাøাষ্টিক এন্ড মেটাল নামক সীসা কারখানাকে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদন্ড করা হয়| ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকা  জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক  আবু সাঈদ বলেন, ভাটাগুলোর বিরুদ্ধে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন (সংশোধন ২০১৩) এর বিভিন্ন ধারায় অভিযান চালানো হয়| ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট ঊইং এর এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট রেজওয়ান-উল-ইসলাম| অভিযানকালে জেলা প্রশাসন, র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও  বিদ্যূৎ বিভাগের প্রতনিধিরা উপস্থিত ছিলেন| পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানান সহকারী পরিচালক  আবু সাঈদ|